২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী

প্রথম পাতা » খুলনা » ২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



২০ বছর আগে কেন জামায়াতে যোগ দিয়েছিলেন, জানালেন কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। দুই দশক আগেই জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ন্যায়–সততা ও আদর্শিক রাজনীতির প্রতি বিশ্বাস থেকেই জামায়াতকে তিনি বেছে নেন বলে জানান।

সোমবার (১ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার মনোনয়ন ঘোষণা করেন। আজ বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০ বছর আগে জামায়াতে যোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ‘কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হলো ন্যায়-সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই। শান্তি-সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি। ২০০৫ সাল থেকে এটি করছি, হঠাৎ নয়।’

কৃষ্ণ নন্দী দাবি করেন, দলের দুঃসময়েও তিনি পাশে ছিলেন।

তিনি অভিযোগ করেন, আগের সরকারের আমলে তিনি কোণঠাসা ছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় জামায়াতের রাজনীতি করায় তাকে নানা চাপের মুখে পড়তে হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী বলেন, ‘আমাকে কেন্দ্রে ডেকে নেওয়া হয়েছিল। সেখানে জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি, এখন এলাকায় প্রচারণা শুরু করব।’

এর আগে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন মাওলানা আবু ইউসুফ। তাকে নিয়ে প্রশ্ন করলে কৃষ্ণ নন্দী বলেন, ‘বুধবার জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন। তিনি এখন আমার হয়ে নিজেই প্রচারণায় নেমেছেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’

বাংলাদেশ সময়: ২৩:৪৫:০২   ১৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ