শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো থেকে ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো নিরাপত্তা তল্লাশির সময় ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য প্রস্তুত করা একটি চালান থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকাল আনুমানিক তিনটা ৫ মিনিটে এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত তল্লাশির সময় মাদকগুলো শনাক্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রপ্তানিযোগ্য মালামালের ভেতরে চতুর কৌশলে ট্যাবলেটগুলো লুকিয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। উদ্ধারের পর প্রাথমিক পরীক্ষায় ট্যাবলেটগুলো মাদকদ্রব্য “ইয়াবা” হিসেবে শনাক্ত হয়।

জানা যায়, ঘটনার পর এভিয়েশন সিকিউরিটি বিভাগ দ্রুত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) বিষয়টি জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডিএনসির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে নেয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১২   ১৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ