হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

প্রথম পাতা » চট্টগ্রাম » হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫



হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।

হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় অবস্থিত কূপটি ১৯৮৮ সালে খনন করা হয়। দীর্ঘদিন গ্যাস উত্তোলনের ফলে কূপটিতে পানি উঠাসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়। এসব কারণে কূপটির উৎপাদন কমে আসায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ওয়ার্কওভারের উদ্যোগ নেয়।

গত ২৪ অক্টোবর থেকে ২৭ নভেম্বর শেষ হওয়া এই ওয়ার্কওভার কাজে ব্যয় হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। ওয়ার্কওভার শেষ হওয়ার পর কূপটি থেকে প্রতিদিন ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ধাপে ধাপে উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রতিদিন ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেন, ওয়ার্কওভার প্রকল্পের পরিচালক ইসমাইল মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৮   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ