দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে টেশিস এবং ইডটকোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল নেটওয়ার্ক পাওয়ার কম্পোনেন্টস-এর জন্য আধুনিক রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড এবং EDOTCO Bangladesh Limited-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন টেশিসের ব্যবস্থাপনা পরিচালক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং EDOTCO বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, টেশিস ও EDOTCO-এর মধ্যকার এ সমঝোতা স্মারক দেশের টেলিযোগাযোগ অবকাঠামোকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, এ রিপেয়ার ও রিফারবিশমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস এবং দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, উদ্যোগটি সফল হলে ভবিষ্যতে দেশেই ব্যাটারি সেল উৎপাদনের পথ সুগম হবে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং নতুন প্রযুক্তিখাত গড়ে তুলতে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, এ সমঝোতা স্মারক সরকারের টেলিকম সাপোর্ট ইকোসিস্টেম আধুনিকায়নের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে। তিনি জানান, টেশিসের শিল্প সক্ষমতা ও EDOTCO-এর আন্তর্জাতিক প্রযুক্তিগত দক্ষতা একত্রে একটি টেকসই এবং পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলবে, যা শুধু টেলিযোগাযোগ খাত নয়, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর অন্যান্য শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টেশিস এবং EDOTCO-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৪০   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মাদক কারবারিকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুরে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
তরুণদেরকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে : ভূমিমন্ত্রী
হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ