অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে গ্যাস লাইন সংযোগের চেষ্টা করার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বরাবো কবরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানা পুলিশের টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
ঘটনাস্থল থেকে আরো ৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে। উদ্ধারকৃত সব সরঞ্জাম পুলিশ জব্দ করেছে।

পরে তিতাস গ্যাস সংশ্লিষ্ট জোনের ব্যবস্থাপকসহ কর্মকর্তারা থানায় উপস্থিত হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গ্যাস আইন ২০১০-এর ১২(১)/১৯ ধারায় মামলা দায়ের করেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ প্রতিরোধে অভিযান আরো জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ২২:২৭:০৮   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর
আলফাডাঙ্গায় মধুমতির ভয়াল থাবা, হুমকিতে স্কুল-মাদ্রাসা-বসতবাড়ি, প্রতিরোধের দাবিতে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ