অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না : নজরুল ইসলাম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না : নজরুল ইসলাম খান
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



অনিবার্য পরিস্থিতি ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না : নজরুল ইসলাম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনিবার্য কোনও পরিস্থিতি ছাড়া জাতীয় নির্বাচন বিলম্বিত করার পক্ষে নয় বিএনপি।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন, অনিবার্য কোন পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা আশা করি শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।’

বিএনপি দীর্ঘদিন ধরে সময়মতো নির্বাচনের দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তারা যেন ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্ধারণ করতে পারে। এই অধিকার বিলম্বিত হোক-এটা বিএনপি চায় না।’

বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদও এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল ভোরে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং এ প্রক্রিয়ায় যুক্ত হবেন। সেই বিবেচনায় আজকেও আমরা প্রার্থীদের আরও কয়েকটি নাম ঘোষণা করেছি।’

নজরুল ইসলাম খান জানান, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা বেড়েছে এবং ভোটকেন্দ্রে ভোট হবে দুটি ব্যালটে-একটি সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আরেকটি গণভোটের ব্যালট।

তিনি বলেন, ‘একটা ব্যালটে ভোট দিতেই যথেষ্ট সময় লাগে। এখন দু’টি ব্যালট হলে সময় আরও বেশি লাগবে। ভোটারদের নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করতে ভোটকক্ষ বা ভোটকেন্দ্র বাড়ানোর বিষয়ে ইসি চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে। আগামী রোববার কমিশনের বৈঠকে বিষয়টি আলোচনায় আসবে।’

তিনি আরও বলেন, ‘ব্যালট পেপার ছাপার কাজ বেসরকারি প্রেসে দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে একটি তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিএনপির অবস্থান কঠোর। নজরুল ইসলাম খান বলেন, ‘ব্যালট পেপার সবসময় সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়। আমরা বলেছি কোনও প্রাইভেট প্রেসে যেন ব্যালট পেপার ছাপা না হয়।’

ইসি তাদের আশ্বস্ত করেছে যে ব্যালট পেপার শুধুই সরকারি প্রতিষ্ঠানে ছাপানো হবে।

প্রবাসী ভোটারদের বিষয়েও বিএনপি আলোচনা উত্থাপন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক প্রবাসী বাংলাদেশী এনআইডি না থাকায় ভোটার হতে পারছেন না। তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা বলেছি-তাদের বৈধ পাসপোর্টকে যেন এনআইডির পরিবর্তে পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হয়, যাতে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।’

বাংলাদেশ সময়: ২২:২২:২৯   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
নিজেদের সুবিধায় ৭২-এর সংবিধান বাতিলের দাবি করেছে জামায়াত : রাশেদ খাঁন
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে না পারে, তা নিশ্চিত করা হবে - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ