টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড

টেকনাফের শাহপরী উপকূলে ইঞ্জিন বিকল হওয়া একটি যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১১টায় এম ভি মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল ঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১২টার দিকে বোটটি শাহপরী দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং বোটটি সমুদ্রে ভাসতে থাকে।

এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসমান অবস্থায় বোটটি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে। পরে বিকল হওয়া বোটসহ সব ৪৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানিয়েছেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও সমুদ্র উপকূলে দুর্ঘটনায় পড়া যাত্রীদের উদ্ধারে এমন অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৯   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ