ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



ব্রাহ্মণবাড়িয়ায় জনগণের নিরাপত্তায় পুলিশকে আরও সক্রিয় করবেন নতুন পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ্ মোঃ আবদুর রউফ জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

মতবিনিময় অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। অপরাধ দমন, মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণসহ জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব করা হবে।’ সাংবাদিকদের সহযোগিতা পেলে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও অগ্রগতি সম্ভব বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশ বাহিনীকে এগিয়ে নিতে চাই। সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪৪   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ