ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫



ভোলায় বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদুরিয়া ব্যাংকের হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্দশা লাঘবে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সময়ে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণসহ নানা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত ক্যাম্পে ৩৭০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

তিনি বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় জনগোষ্ঠীর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১০   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ