বীর মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীর মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক: ডিসি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫



বীর মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক: ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিনিময়েই আমরা একটি স্বাধীন দেশ, নিজস্ব পরিচয় ও ভূখ- পেয়েছি। এই অর্জনের জন্য পুরো জাতি বীর মুক্তিযোদ্ধাদের কাছে চিরকৃতজ্ঞ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “স্বাধীনতা অর্জিত হলেও সাম্য, ন্যায়বিচার, সামাজিক মূল্যবোধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল- সে জায়গায় এখনও আমাদের অনেক কাজ বাকি। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধারাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা ও পথপ্রদর্শক।”

তিনি আরও বলেন, “আপনাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা একটি মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ গড়তে চাই। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন- এটাই আমাদের প্রত্যাশা।”

প্রশাসনের সহযোগিতার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, “যতদিন আমি এখানে দায়িত্বে থাকবো, ডিসি অফিস, ইউএনও অফিস ও এসিল্যান্ড অফিসের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আপনাদের যেকোনো সমস্যা আইনানুগভাবে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

মুক্তিযুদ্ধের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব মা-বোন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে- যারা জীবন, স্বজন ও সম্ভ্রম বিসর্জন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতাকে আমরা যেকোনো মূল্যে রক্ষা করবো।”

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক ও বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন মোল্লা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৭   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ