তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

প্রথম পাতা » খেলাধুলা » তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

কোপা দেল রে’র রাউন্ড অব ৩২ এর ম্যাচে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাজারার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচটি ২-০ গোলে জয় পেলেও গুয়াদালাজারার ডিফেন্স ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে হ্যান্সি ফ্লিকের দলের।

তৃতীয় স্তরের ক্লাব হওয়ায় ফ্লিক মূল একাদশের অনেককেই বিশ্রামে রেখে নতুন এক একাদশ সাজান। পুরো ম্যাচে বল পজিশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও গোলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটেও গোল পায়নি বার্সা। ম্যাচের ৭৬তম মিনিটে অবশেষে গুয়াদালাজারার ডেডলক ভাঙে বার্সেলোনা। ডি ইয়ংয়ের ক্রস থেকে হেড করে জাল খুঁজে নেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। এই জয়ে কোপা দেল রে’র পরের রাউন্ডে উঠলো বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪৫   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ