ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য

প্রথম পাতা » খেলাধুলা » ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য

গত মৌসুমে ট্রেবল জেতে ফরাসি ক্লাব পিএসজি। দলের সকল খেলোয়াড়ই ছিল দুর্দান্ত ছন্দে। যার ছাপ পড়েছে ফিফার প্রকাশিত সেরা একাদশেও। সেরা ১১ জনের মধ্যে ছয় জনই পিএসজির খেলোয়াড়।

কাতারে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে এখানে।

বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হওয়া উসমান দেম্বেলে অনুমিতভাবে আছেন সেরা একাদশে। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। এছাড়া সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।

দলটি থেকে আরও জায়গা পেয়েছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, মিডফিল্ডার ভিতিনিয়া ও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এই ইতালিয়ান গোলরক্ষক।

বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন দুই জন—মিডফিল্ডার পেদ্রি ও ফরোয়ার্ড লামিন ইয়ামাল। স্পেনের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে আছেন শুধু জুড বেলিংহ্যাম। একাদশের অন্য দুজন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও চেলসির মিডফিল্ডার কোল পালমার।

ফিফার সেরা একাদশ
জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, ভার্জিল ফন ডাইক, ভিতিনিয়া, কোল পালমার, পেদ্রি, জুড বেলিংহ্যাম, উসমান দেম্বেলে ও লামিন ইয়ামাল।

বাংলাদেশ সময়: ১১:৩২:২৪   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ