দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ

বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপিই একমাত্র ভরসা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুরের পুবেরচরের গ্রাম সরকার আবু তাহেরের বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আশরাফ বলেন, ‘প্রতিটি জাতীয় সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছেন।
তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন।’

আসন্ন রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের জাতীয় মুক্তির সনদ।’ এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের নতুন অধ্যায় শুরু হবে।
’ তার নেতৃত্বে এবং ভবিষ্যতে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী রাজনীতির চতুর্থ প্রজন্ম দেশের সামনে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:১৪   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে : এ্যানি
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
নির্বাচিত হওয়ার আগেই তারা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায় : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ