চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ

চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসারের কাছ থেকে তার পক্ষে মনোনয়ন তোলেন বিএনপি নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র তোলেন। জেলা নির্বাচন অফিসার আহমেদ আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নেতারা।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুসহ দলীয় নেতারা।

চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। পুরুষ ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩১ জন।

নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ১৬৩ জন। ভোটকেন্দ্র ১৭০টি। দামুড়হুদা, জীবননগর উপজেলা, সদর উপজেলার আংশিক নেহালপুর ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন ও তিতুদহ ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসন। মোট ভোটার- ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৬   ৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
খুলনায় খাল খনন উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বকুল
অপহরণের ১০ দিন পর দস্যুদের জিম্মি থেকে ৬ জেলে উদ্ধার
চাঁদাবাজির পথে পা বাড়ালে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী
কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ
চুয়াডাঙ্গায় তামাক ক্ষেতে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ
সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে চাকরি তো যাবেই, মামলাও হবে: আইনমন্ত্রী
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ
মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে - নৌপরিবহন মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ