‘খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’

প্রথম পাতা » খুলনা » ‘খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫



‘খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’

খুলনা বিভাগের প্রতিটি জেলায় জনগণের সহযোগিতায় সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা রকম অপতৎপরতা থাকতে পারে। প্রশাসন শান্তি-শৃঙ্খলা-পরিপন্থি সব অপতৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় ঝিনাইদহ সার্কিট হাউস-সংলগ্ন পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, নবনির্বাচিত সভাপতি আসিফ ইকবাল মাখন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, জেলা সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, সহকারী কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, জেলা তথ্য অফিসার মো. আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন প্রমুখ।

পরিবেশবান্ধব ফলের বাগান উদ্বোধনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের নবগঙ্গা নদীসহ সব নদীর নাব্য সংকট দূরীকরণে সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন থেকে এ বিষয়ে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে অবহিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, খুলনা বিভাগের মানুষ শান্তিপ্রিয়। আশা করছি, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৩৮   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ