অস্কারের শর্টলিস্টে থাকা ‘হোমবাউন্ড’-এ গল্প চুরির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্কারের শর্টলিস্টে থাকা ‘হোমবাউন্ড’-এ গল্প চুরির অভিযোগ
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



অস্কারের শর্টলিস্টে থাকা ‘হোমবাউন্ড’-এ গল্প চুরির অভিযোগ

ভারতের ‘হোমবাউন্ড’ সিনেমাটি অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। নীরাজ ঘাওয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছেন বলিউড তারকা ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া।

কিন্তু এই সাফল্যের আনন্দের মাঝেই এবার বড়সড় ধাক্কা খেলেন নির্মাতা ও প্রযোজকরা। জনপ্রিয় বলিউড প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা এবং ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে উঠেছে সরাসরি গল্প চুরির অভিযোগ।

এই ছবিটির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন সাংবাদিক ও লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা। তার দাবি, ২০২১ সালে প্রকাশিত তার সাড়াজাগানো উপন্যাস ‘হোমবাউন্ড’ থেকে কোনো অনুমতি ছাড়াই এই সিনেমার প্লট ও চরিত্রগুলো নেয়া হয়েছে।

পূজা ছাঙ্গোইওয়ালা জানান, ২০২০ সালের করোনা মহামারির কঠিন সময়ে ভারতের পরিযায়ী শ্রমিকদের মানবেতর জীবন এবং তাদের সংগ্রামের প্রেক্ষাপটে তিনি এই উপন্যাসটি লিখেছিলেন। সিনেমাটি দেখার পর তিনি হতবাক হয়ে লক্ষ্য করেন, তার বইয়ের গল্প, মূল চরিত্র এবং প্রেক্ষাপটের সঙ্গে ছবির হুবহু মিল রয়েছে। বিশেষ করে সিনেমার দ্বিতীয় অর্ধেকের সঙ্গে উপন্যাসের সাদৃশ্য অবিশ্বাস্য রকমের বেশি।

এই অভিযোগের ভিত্তিতে গত ১৫ অক্টোবর ধর্মা প্রোডাকশন ও নেটফ্লিক্স এন্টারটেইনমেন্ট সার্ভিসেস ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন লেখিকা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার সৃজনশীল কাজ কোনো অনুমতি ছাড়াই পর্দায় তুলে ধরা হয়েছে, যা মেধাস্বত্ব আইনের লঙ্ঘন।

অন্যদিকে, এই গুরুতর অভিযোগের বিষয়ে করণ জোহরের প্রযোজনা সংস্থা এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৭   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী
পুলিশের প্রথম এজেন্ডা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত : আইজিপি
আমাদের স্লোগান হবে তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ইতিহাসের শিক্ষা নিয়েই রাষ্ট্র পরিচালনার আহ্বান তথ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ