দীপু-হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেসসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীপু-হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেসসচিব
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



দীপু-হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেসসচিব

দীপু চন্দ্র দাস এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। একইভাবে ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তেও ভাইটাল ক্লু পাওয়া গেছে এবং এরইমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ব্রিফিংয়ে প্রেসসচিব আরো জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

উল্লেখ্য, একই বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন এবং ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫৬   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ