আজকের রাশিফল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের রাশিফল
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



আজকের রাশিফল

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ: দিনের শুরুতে তৈরি পরিকল্পনা বাতিল হতে পারে। বৈরী আবহাওয়ায় বাইরে না বের হওয়ায় ভালো।ব্যবসায় লাভভাব হতে পারেন। কোনও কাজের কারণে অধিক দৌড়ঝাপ ও পরিশ্রম করতে হবে। কিন্তু কাজে সাফল্য লাভ করবেন, ফলে আপনার সব ক্লান্তি দূর হবে। নিজে যা করতে ভালোবাসেন, তা করার জন্য আজ সময় ব্যয় করুন। কিন্তু এরই ফাঁকে নিজের প্রতিযোগীদের ওপর নজর রাখবেন।

বৃষ: দিনের মধ্যভাগে বাড়িতে অতিথি সমাগম হতে পারে। নিজের প্রতি নজর দিতে হবে। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। কাছের মানুষের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। অর্থ-সম্পদ নিয়ে পরিবারে অশান্তি হতে পারে। ব্যবসায়িক কাজে বড় ভাইয়ের সঙ্গে বিদেশ যাওয়ার যোগ আছে।

মিথুন: পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। নতুন কোনও পরিকল্পনায় কাজ করার জন্য সময় খুবই ভালো। আপাতত দাম্পত্য জীবন ভালো কাটবে। এ রাশির যে জাতকরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসাও ভালো চলবে। কাজের চাপ থাকা সত্ত্বেও পরিবার ও আত্মীয়দের জন্য সময় বের করবেন।

কর্কট: জমি ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ে সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনগত জটিলতায় ভোগান্তি হতে পারে। প্রশাসনিক ব্যক্তির দ্বারা আক্রোশমূলক হয়রানির আশঙ্কা রয়েছে।

সিংহ: ব্যবসায়ীক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। অংশীদারি কাজে সাফল্য লাভের যোগ প্রবল। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন।

কন্যা: নির্দিষ্ট কারো সম্পর্কে অনুভূতি আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে। তবে এ বিষয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। দিনের শেষে অনেকগুলো উপলব্ধি হবে। যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কেমন অনুভব করছেন এবং তারপরে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন।

তুলা: একসঙ্গে একাধিক কাজ না করাই ভালো। নিজের মনকে একটি নির্দিষ্ট কাজে নিবেদিত করুন। ইতোমধ্যে যে কাজ চলছে তা শেষ করুন। এরপরে নতুন কিছু করুন।

বৃশ্চিক: দিনটি উপভোগ করতে পারবেন। সমস্যায় পড়লে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। আজ সাবধানে চলাফেরা করবেন।

ধনু: অন্যের ওপর ভরসা করা যাবে না। আরও উদ্যোগী হতে হবে। নিজের দক্ষতার প্রতি সুবিচার করতে হবে। কাজের চাপে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। বন্ধুর কাছ থেকে বিশেষ কোনো উপহার পেতে পারেন।

মকর: কাজে বাধা আসার আশঙ্কা রয়েছে। শারীরিক সমস্যা হতে পারে। সংসারে অশান্তি এড়িয়ে চলতে সাবধানে সব কিছু মোকাবিলা করুন। মন ভালো রাখতে প্রিয়জনের সঙ্গে একটু ঘুরতে যেতে পারেন।

কুম্ভ: নিজের লক্ষ্যে সফল হওয়ার সম্ভাবনা কম। সফল না হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার যোগ আছে।

মীন: মীন রাশির জাতকদের জন্য লাভজনক দিন। কোনও অচেনা ব্যক্তির সঙ্গে আকস্মিক সাক্ষাৎ হতে পারে, ফলে লাভ হবেন। গ্রহের পরিস্থিতি আপনার জন্য অনুকূল। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ ছাড়া কোনও বড়সড় সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেয়ার ফলে ক্ষতি হতে পারে। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।

বাংলাদেশ সময়: ১২:০৯:১৪   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ