বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, যে বার্তা মির্জা ফখরুলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, যে বার্তা মির্জা ফখরুলের
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, যে বার্তা মির্জা ফখরুলের

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে যোগদান করেন রাশেদ খান।

যোগদানের পর মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে মো. রাশেদ খাঁনকে মনোনয়ন দেবে।

এ সময় ঝিনাইদহ-৪ আসনের সব নেতাকর্মীকে মো. রাশেদ খানকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) পদত্যাগ করেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি লিখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘসময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

রাশেদ খান আরও লিখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার কাছে দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৭   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ