ফকিরহাট ফলতিতা আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা

প্রথম পাতা » খুলনা » ফকিরহাট ফলতিতা আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



ফকিরহাট ফলতিতা আড়ত পরিদর্শনে মৎস্য উপদেষ্টা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরির্দশন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আড়ত পরিদর্শনে যান উপদেষ্টা।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ‘মৎস্য খাত উন্নয়নে স্বাস্থ্য ও পরিবেশ ঠিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’ তিনি বলেন, ‘মাছে অপদ্রব্য মেশানো রোধে সবাইকে সচেতন থাকতে হবে।
দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি বাড়াতে হবে।’ এসময় মৎস্য আড়ত মালিক ও মাছ চাষিরা নানা সুবিধা ও অসুবিধার কথা জানালে এসব সমস্যা অতি দ্রুত সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা. গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনছারীসহ বিভিন্ন কর্মকর্তা, আড়ত মালিক ও চাষিরা।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৩   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহ-১ আসনে জিতলেন ধানের শীষের আসাদুজ্জামান
বাগেরহাটে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, যুবক আটক
সাতক্ষীরায় গুলি-ককটেলসহ আটক ১
সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক
কেন্দ্র দখল করে ভোট দেবেন, এটা ভুলে যান: ডিআইজি রেজাউল
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার
ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ