জুলাইযোদ্ধাসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে: উপদেষ্টা আদিলুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাইযোদ্ধাসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে: উপদেষ্টা আদিলুর
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



জুলাইযোদ্ধাসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে: উপদেষ্টা আদিলুর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচনকে ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে, তবে জনগণ ও সরকার পাশে থাকবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশপ্রেমিক কোনো মানুষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করবে না জানিয়ে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা আরও বলেন, ‘দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’

এর আগে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান উপদেষ্টা। সেখানে তিনি রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তার আগে সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪৭   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে অস্বচ্ছল জাকেরদের মাঝে চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের পুঁজি সহায়তা প্রদান
সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে ফারুকউজ্জামান মিয়ার পদত্যাগ
স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে চীফ হুইপের শোক
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে: চিফ হুইপ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণীর ইন্তেকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ১ম বৈঠক অনুষ্ঠিত
প্রকৃত মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ খলনায়ক বানিয়েছিল: কবি হাফিজ
গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
বাগেরহাটে শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচির উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ