আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

প্রথম পাতা » খুলনা » আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫



আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়ে এ আসনে আমাকে প্রার্থী করেছেন। আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান।
আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন।’

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের বাইরের কেউ নই।
আমি এখানে ইতিমধ্যে ভোটার হয়েছি। আমি কথা দিচ্ছি, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আমার পাশে থাকলে, এখানে কোনো দলাদলি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে।’

রাশেদ খান বলেন, ‘তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের জয়ী করতে সবাই কাজ করবেন।
আমি আপনাদের জন্য কাজ করতে আপনাদের কাছে এসেছি। ফ্যাসিবাদবিরোধীদের সঙ্গে নিয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন।’

এ সময় ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনের বিএনপির প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩২:৫৬   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী
নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত
মহেশপুর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই মালামাল ও মাদক উদ্ধার, আটক ২
খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী
বাগেরহাটে জ্বালানি তেলের মজুত রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বিজিবি’র তৎপরতা
বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল
কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের দায়ে একলাখ টাকা জরিমানা
জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী : আইনমন্ত্রী
চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ