ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ

প্রথম পাতা » খেলাধুলা » ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ

লেভান্তেকে হারাতে খুব বেশি বেগ পেতে হলো না বার্সেলোনার। তবে শেষ দিকে কিছুটা চাপে পড়েছিল তারা।

লামিনে ইয়ামালের জোড়া গোলের সঙ্গে জাভি এসপার্ত ও করিম আদেয়েমির গোলে লেভান্তেকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে হান্সি ফ্লিকের দল।

লেভান্তের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার কাছে। ৫ মিনিটেই রাফিনিয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এসপার্ত।
১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। রাফিনিয়ার তৈরি করে দেওয়া আক্রমণ থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

বিরতির পরও বার্সেলোনার দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল।
তিন গোলে এগিয়ে গিয়ে তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় বার্সা।

তবে শেষ ১৫ মিনিটে ম্যাচ কিছুটা জমে ওঠে। ৭৯ মিনিটে লেভান্তের ইভান রোমেরো ব্যবধান কমান। ৮৮ মিনিটে রজার ব্রুগে গোল করলে ব্যবধান নেমে আসে ৩-২ এ।

শেষ মুহূর্তে সমতা ফেরানোর শঙ্কা তৈরি হলেও তা দূর করেন আদেয়েমি।
যোগ করা সময়ে গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। পাঁচ ম্যাচেই ২১ গোল করে ফেলেছে তারা।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫০   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ