জয়শঙ্করের সফর রাজনৈতিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়শঙ্করের সফর রাজনৈতিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



জয়শঙ্করের সফর রাজনৈতিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়। তিনি এটিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে শিষ্ঠাচার ও সৌজন্যবোধ হিসেবে অভিহিত করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার সফর সংক্ষিপ্ত ছিল। কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, তারপর চলে গেছেন। এটা একটা ভালো শিষ্ঠাচার, এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা উচিত নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশীয় সব দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তৌহিদ হোসেন বলেন, জয়শঙ্করের সঙ্গে আমার কোনো একান্ত বৈঠক হয়নি, কিংবা দ্বিপাক্ষিক আলোচনার সুযোগও ছিল না। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকসহ অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন।

জয়শঙ্করের সফর বাংলাদেশ-ভারত উত্তেজনা প্রশমনে সহায়ক হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর ভবিষ্যতে মূল্যায়ন করতে হবে।

তৌহিদ আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশগুলোতেও তাঁর ইতিবাচক ভাবমূর্তি ছিল। তিনি সব রাজনৈতিক মতাদর্শের মানুষের কাছে সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তিনি উল্লেখ করেন, এই স্বীকৃতি তার জানাজায় দক্ষিণ এশিয়াজুড়ে বিদেশি নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের অংশগ্রহণকে স্বাভাবিক করেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক। ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূতও এ উপলক্ষে ঢাকায় আসেন।

বাংলাদেশ সময়: ২২:১৫:০৪   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি
সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম
৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
দিনাজপুরে উদ্ধার প্রাচীন পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ