মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার উত্তর তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন মো. পারভেজ মিয়া (৩৩) ও তার বাবা আবুল বাশার (৫৯)। তারা সম্পর্কে বাবা-ছেলে।
উভয়েই উত্তর তরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে আসামি আবুল বাশারের বসতবাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার ওপর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মো. পারভেজ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং আবুল বাশারের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
তারা দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪২   ২৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত
নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি অত্যন্ত অপমানজনক : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামার
মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ