নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত : মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত : মামুনুল হক
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, প্রশাসনের মধ্যে আগের ফ্যাসিস্ট আমলের অনেকেই রয়ে গেছে। যারা সবসময়ই ইসলামী দলগুলোর বিষয়ে বিপরীত অবস্থান নিয়ে থাকে। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত।

রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় দাওয়াতুল কোরআন মাদরাসার খতমে বোখারী অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জোটের আসন বিন্যাস নিয়ে সমস্যা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট একটি বিশাল বিষয়, আমরা কোনো জোট গঠন করিনি, শুধু আসন সমঝোতা করেছি। অনেকগুলো দলের সমন্বয়ে আমরা ইসলামপন্থীদের একটি ব্যালট বক্স নীতিতে এগিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে এখনো কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমরা অচিরেই জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করব।

নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বারের এনসিপি’র জন্য আসন ছেড়ে দেওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, স্থানীয়ভাবে কোনো নেতা কোনো ঘোষণা দিলে সেটি চূড়ান্ত নয়, এটি তার ব্যক্তিগত মতামত চূড়ান্ত আসন বিন্যাসের ঘোষণা কেন্দ্রীয়ভাবে আসবে। এখন পর্যন্ত এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন সর্বোচ্চ তালিকায় রয়েছেন।

তিনি আরো বলেন, স্থানীয় কোনো নেতা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার অধিকার রাখে না, এটি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হবে। কেউ যদি আসন সমঝোতার বিষয়ে কোনো ঘোষণা দিয়ে থাকেন, এর কোনো ভিত্তি নেই।

১০১ আলেমের বিবৃতির বিষয়ে তিনি বলেন, এই বিবৃতিতে যে সমস্ত শীর্ষ আলেমের নাম ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে অনেকেই এই বিবৃতি সম্পর্কে কিছুই জানেন না। তারা বিভিন্ন ধরনের বিবৃতি এবং ভিডিও বার্তায় বিষয়টি স্পষ্ট করেছেন।
আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই দেখেছি।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪৫   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
ফেসবুকে অপপ্রচার: বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জের
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ