আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড
রবিবার, ৪ জানুয়ারী ২০২৬



আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

নতুন বছরেও ছন্নছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়হীন রেড ডেভিলরা। রোববার (৪ জানুয়ারি) লিডসের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। ব্রেন্ডেন অ্যারনসনের গোলে পিছিয়ে পড়ার পর ম্যাথেউস কুইয়ার গোলে সমতায় ফিরলেও ব্যবধান বাড়াতে পারেনি হুবেন আমুরির দল। আগের ম্যাচে উলভসের বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল রেড ডেভিলরা।

টানা দ্বিতীয় ড্রয়ের পর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই রাউন্ড শেষে আবারও নিচে নামার সম্ভাবনা আছে তাদের।

লিডস ইউনাইটেডের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো লিডস। সুইডিশ ডিফেন্ডার গুডমুন্ডসনের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

ম্যাচের ৬২ মিনিটে এগিয়ে যায় লিডস। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রেন্ডেন অ্যারনসেন। তার তিন মিনিট পর পাল্টা আক্রমণে দলকে সমতায় ফেরে ইউনাইটেড।

গোল হজম করার পরপরই ইয়োশুয়া জির্কজিকে বদলি নামান ইউনাইটেড কোচ। মাঠে নামার দুই মিনিটের মাথায় ডি-বক্সে এক থ্রু পাস বাড়ান এই ডাচ স্ট্রাইকার। ছুটে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মাথেউস কুইয়া।

সমতায় ফেরার কয়েক মিনিট পরই আবার গোল খেতে বসেছিল ইউনাইটেড। তবে ওকাফোরের শট দারুণ নৈপুণ্যে আটকে দেন গোলরক্ষক। ৮১তম মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন কুইয়া, কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট বাধা পায় পোস্টে। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে লিডস ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৩   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শততম ম্যাচে গোল করে, করিয়ে বার্সাকে জেতালেন ইয়ামাল
শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের সমালোচনায় পোলার্ড
গোলবন্যায় রেকর্ড ভাঙল বায়ার্ন, শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে
এমবাপ্পের ইনজুরির সঙ্গে বার্নাব্যুয়ে পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ
আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে কেন পরিবর্তন নেই, ব্যাখ্যা নির্বাচক প্যানেলের
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
দুই দশক পর ক্যাম্প ন্যুতে জয় পেল অ্যাথলেটিকো, হতাশ বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ