তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও

প্রথম পাতা » ছবি গ্যালারী » তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও

তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও। সেই সঙ্গে চারপাশ ঢাকা রয়েছে ঘন কুয়াশায়। আজ সোমবার সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মিলছে না।
ফলে লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ ছাড়া শীতের প্রভাবে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে ভিড় করছেন। চিকিৎসকরা শীতজনিত রোগে আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আলমগীর কবীর জানান, বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে কৃষি বিভাগ থেকে কৃষকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। বিশেষ করে বোরো ও শীতকালীন ফসল রক্ষায় বাড়তি সতর্কতা গ্রহণের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।‌

বাংলাদেশ সময়: ১১:৪৭:৩০   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
তরুণ প্রজন্মকে নাগরিক অধিকার সচেতন করতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নতুন উদ্যোগ
টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ