প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে।

সোমবার (০৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদীর যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে।

এসময় জাতীয় নাগরিক পারটি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও অভিযোগ করেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে।

দেশে আবারও ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, প্রশাসনের গোলামীর দিকে হেলে পড়ার পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না।

প্রশাসনের গোলামীকে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জনান তিনি।

এছাড়াও নির্বাচন কমিশনকে জনগনের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানান পাটোয়ারী।

বাংলাদেশ সময়: ১১:৫৬:০০   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ