২৫ বছর পর আসছে ‘নায়ক’ এর সিক্যুয়েল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৫ বছর পর আসছে ‘নায়ক’ এর সিক্যুয়েল
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



২৫ বছর পর আসছে ‘নায়ক’ এর সিক্যুয়েল

দীর্ঘ ২৫ বছর পর পর্দায় ফিরছে বলিউডের অনিল কাপুর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘নায়ক: দ্য রিয়াল হিরো’। ২০০১ সালে মুক্তি পাওয়া এই রাজনৈতিক থ্রিলার ছবির দ্বিতীয় কিস্তি বা ‘নায়ক টু’ নির্মাণের ঘোষণা এসেছে। তবে নতুন এই কিস্তিতে মূল চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘নায়ক টু’ সিনেমার কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবির পরিচালক দীপক মুকুট খবরটি নিশ্চিত করেছেন। সঙ্গে জানিয়েছেন, এবারের কিস্তিতে অনিল কাপুর সহ-প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন।

তবে অনিল কাপুরকে সেই কালজয়ী ‘শিবাজী রাও’ চরিত্রে দেখা যাবে কি না, তা নিয়ে পরিচালক এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি। নির্মাতা জানান, ছবির কাস্টিং নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে প্রজেক্টটি নিয়ে বড় পরিকল্পনা চলছে।

২০০১ সালে মুক্তি পাওয়া এস শঙ্কর পরিচালিত ‘নায়ক’ সিনেমাটি সে সময় বক্স অফিসে বিপুল সাফল্য পায়। সাংবাদিক থেকে এক দিনের মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার গল্পটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। দীর্ঘ আড়াই দশক পর সিক্যুয়ালের খবর আসায় দর্শকদের মাঝে আগ্রহ কাজ করছে। যদিও অনিল কাপুর নিজে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৫   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাবাকে মারধরের মামলায় মাদারগঞ্জে ছেলে গ্রেপ্তার
দীর্ঘ সাত মাস ১৫ দিন পর উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা
বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ