গণভোট নির্ধারণ করবে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা: আলী রীয়াজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোট নির্ধারণ করবে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা: আলী রীয়াজ
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



গণভোট নির্ধারণ করবে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা: আলী রীয়াজ

ভবিষ্যতে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে কিনা তা গণভোটের মাধ্যমেই বাংলাদেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক নির্বাচনী কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

দেশ কীভাবে চলবে তা ঠিক করবে গণভোটের ফলাফল উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদকে সংবিধানে যোগ করে বাস্তবায়ন করতে গণভোটের মাধ্যমে রায় দিবে দেশের জনগণ।

একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে; যা বাস্তবায়ন করা সম্ভব কেবল গণভোটের মাধ্যমেই। বলেন ছলচাতুরি করে ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টা রুখে দিতে গণভোট বাস্তবায়ন জরুরি।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৪   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হবে ৪ নতুন বিষয় : শিক্ষামন্ত্রী
সরকারও চায় সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে : খাদ্যমন্ত্রী
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নাটোরে বাংলাদেশ শিশু একাডেমি’র সুবর্ণ জয়ন্তী
নওগাঁয় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত ও শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
গ্রাম সরকারের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ