শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী : সালাহউদ্দিন

প্রথম পাতা » চট্টগ্রাম » শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী : সালাহউদ্দিন
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬



শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী : সালাহউদ্দিন

ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা গণতন্ত্র ধ্বংস করেছেন এবং এদেশের মানুষের অধিকার হরণ করেছেন। তারা দুজনেই একদলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার পহরচাদা কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো/ষোলো বছর এদেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ফলাফল ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা এখন তার নিজের স্থান দিল্লীতে আশ্রয় লাভ করেছে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবাদাস সরকার ছিল।
এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলেম সমাজের ওপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে। এরা মূলত ইসলামবিদ্বেষী সরকার ছিল।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরীহ মাদরাসা ছাত্রদের হত্যা করেছিল। এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল। ফলস্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। সুতরাং আগামীতে কি রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে।

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৩   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ