ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী

আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধনের মাধ্যমে ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, চব্বিশ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দুর্দশা লাঘবে বর্তমান সরকার সরকার ১৫৪২ কোটি টাকায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে। এই বাঁধ বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল মুহুরী-কহুয়া বাঁধ উদ্বোধন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি ভাতা বিতরণসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন।

‎ আজ ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘরে “ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্পের উদ্বোধন স্থান পরিদর্শনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

‎ এ্যানি চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনকল্যাণে যা যা প্রয়োজন সরকার সবই করবে। মুহুরী-কহুয়া বাঁধ শুধু একটি অবকাঠামো নয়, এটি বৃহত্তর নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের মানুষের জানমাল, কৃষি ও জীবিকা সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।

‎‎ এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার বানু উপস্থিত ছিলেন। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:১৪   ৩ বার পঠিত  




চট্টগ্রাম’র আরও খবর


সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ