খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম আপসহীন রাজনীতিবিদ : ড. জিয়াউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম আপসহীন রাজনীতিবিদ : ড. জিয়াউদ্দিন
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম আপসহীন রাজনীতিবিদ : ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন উপমহাদেশের অন্যতম বিনয়ী, সাহসী ও আপসহীন রাজনীতিবিদ। তিনি জীবদ্দশায় কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অবিচল।’

শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ যোগ্যতা ও নেতৃত্বগুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন।
তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এ সময় অন্য বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কারাবরণ, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৩৬   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ