খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না : শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না : শামা ওবায়েদ
শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না : শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ জানাই, আপনারা ঐক্য ধরে রাখবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
বাংলাদেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের সব অর্জনই বৃথা হয়ে যাবে।
গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম-খুন হয়েছে, প্রাণ গেছে আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের। কদিন আগে দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যুও আমাদের নাড়া দিয়েছে। এসব আত্মত্যাগ বৃথা যাবে, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।

দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৩   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সদরপুরে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
ফরিদপুরে শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধার অভিযোগ, কর্মবিরতির ঘোষণা
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে আসাদের বাঁশঝাড়ে বসে নিত্যদিনের জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ