খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করবে বিএনপি : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করবে বিএনপি : দুলু
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করবে বিএনপি : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশের খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।

শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের এন এস কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিযোগ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭/১৮ বছর খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশের ক্রীড়া ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের ক্রীড়া ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে।
মুক্তিযোদ্ধাদের মতো অবসরপ্রাপ্ত খেলোয়াড়দেরও নিয়মিত ভাতার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া টুর্নামেন্ট আয়োজনে যুক্ত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রাকিবুল হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিমসহ অন্য ক্রীড়া সংগঠকেরা।

অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানের কথা স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৪   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান
ফরিদপুর জেনারেল হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
মধুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চরভদ্রাসনে শত বছরের সরকারি খাল দখলমুক্ত, ভরাটের মালামাল ১০ হাজার টাকায় নিলামে বিক্রি।
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ