শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সমাজকল্যাণ সচিব

প্রথম পাতা » খুলনা » শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সমাজকল্যাণ সচিব
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সমাজকল্যাণ সচিব

সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, তরুণ সমাজের মধ্যে খেলাধুলাকে জনপ্রিয় করে তুলতে পারলে মাদকসহ নানা সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখা সম্ভব।

আজ (শনিবার) খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন খুলনা বিভাগের আবাসিক প্রতিষ্ঠানসমূহে নিবাসীদের অংশগ্রহণে আয়োজিত দু’দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, সরকারের ৯৬টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে ২৯টি সরাসরি সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ কোটি ২৩ লাখ মানুষ উপকৃত হচ্ছেন।

তিনি আরও বলেন, সমাজসেবা অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। তবে শিশুদের জন্য সুযোগ-সুবিধার পরিধি আরও বাড়াতে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

ড. আবু ইউছুফ বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় থাকা শিশুদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করা হলেও শুধু পড়াশোনাই যথেষ্ট নয়। শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত প্রয়োজন। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের চার দেয়ালের গণ্ডি থেকে বের করে তাদের মনন ও সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপ পরিচালক মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।

দু’দিনব্যাপী এ আয়োজনে খুলনা বিভাগের ১০ জেলার ১৫টি শিশু পরিবারের নিবাসীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুরা কুচকাওয়াজে অংশ নেয়।

অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ মহেশ্বরপাশা ছোটমনি নিবাস পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫২   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নারীদের স্বাবলম্বী করতেই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন : কেসিসি প্রশাসক
সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে
আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের অনুসারী : আবু সাঈদ খান
কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী
নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত
মহেশপুর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই মালামাল ও মাদক উদ্ধার, আটক ২
খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী
বাগেরহাটে জ্বালানি তেলের মজুত রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বিজিবি’র তৎপরতা
বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ