ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা নেই।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি তার পছন্দের প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দের আবেদন করবেন বলে জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তাসনিম জারা বলেন, ‘ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার সেই প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’

গত কয়েকদিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘গত এক সপ্তাহ আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা ছিল। দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ শুভকামনা ও দোয়া জানিয়েছেন। রাস্তায় মানুষের সঙ্গে কথা বলার সময় অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন। তবে সকলের জনসমর্থন সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনী লড়াই করতে পারব।’

পছন্দের প্রতীকের বিষয়ে তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা এখন মার্কার জন্য আবেদন করতে পারব। আমাদের প্রথম পছন্দ ফুটবল মার্কা। আমরা এটি পাওয়ার জন্যই আবেদন করব। বাকিটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

এ সময় নির্বাচন কমিশন এবং তার আইনজীবী প্যানেলকে ধন্যবাদ জানান ডা. তাসনিম জারা।

তিনি বলেন, ‘কমিশন আমাদের যুক্তিগুলো শুনেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণের সমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারবো।’

উল্লেখ্য, এর আগে যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর গত ৫ জানুয়ারি প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন ডা. তাসনিম জারা।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২৮   ২১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ