সংঘর্ষের পর মুচলেকায় ছাড়া পেলেন যুবদল-ছাত্রদল নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংঘর্ষের পর মুচলেকায় ছাড়া পেলেন যুবদল-ছাত্রদল নেতা
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬



---

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর আটক সাবেক যুবদল ও ছাত্রদল নেতাসহ সাতজন মুচলেকায় ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

শনিবার (১০ জানুয়ারি) রাত নয়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এর আগে সেহাচর এলাকায় দুপুরে সংঘর্ষের পর আটক হন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ আটজন।

তাদের মধ্যে একজন ছাড়া বাকিদের উভয়পক্ষের মুচলেকায় ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি আব্দুল মান্নান।

দুই নেতা ছাড়া অন্যরা হলেন: আকাশ, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

ওসি বলেন, “আটকের পর জুয়েল নামে একজনের কাছ থেকে হেরোইন পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এর আগে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এক খুদে বার্তায় জানান, বেলা এগারোটার দিকে ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টারের বাড়িতে হামলা চালায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও তার লোকজন।

পরে এ নিয়ে উভপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

তবে, পুলিশ কর্মকর্তা মেহেদী বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দিয়ে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়। তবে, প্রাথমিকভাবে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেলেও পরে এর সত্যতা পাওয়া যায়নি।”

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ‘পটকা’ ও আটক ব্যক্তিদের কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৩   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ