চার বছর পর সিনেমায় ফিরছে রাজ-মিম জুটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চার বছর পর সিনেমায় ফিরছে রাজ-মিম জুটি
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



চার বছর পর সিনেমায় ফিরছে রাজ-মিম জুটি

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’-এর মাধ্যমে জুটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবিটির সাফল্যের পর দর্শকের প্রত্যাশা থাকলেও দীর্ঘ সময় তাদের আর এক সঙ্গে দেখা যায়নি।

অবশেষে চার বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে এই জনপ্রিয় জুটি—এমনই গুঞ্জন চলছে চলচ্চিত্রপাড়ায়।

সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’-তে অভিনয় করতে যাচ্ছেন রাজ ও মিম।
যদিও সিনেমাটি নিয়ে এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এ বিষয়ে শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ঠিকই, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

শ্যুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন।
ছবিতে দেখা যায়, একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, তার মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জোর জল্পনা। অনেকেই মনে করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ অভিনেতা আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন।
তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, ছবির লুক ও স্টাইল দেখে রাজ ছাড়া অন্য কারও হওয়ার সম্ভাবনা কম।

ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমেই আসন্ন সিনেমা ‘জীবন অপেরা’-র ইঙ্গিত দিয়েছেন মিম। সিনেমাটি পরিচালনা করবেন আলভী আহমেদ।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বাংলাদেশ সময়: ১৬:২০:২৯   ২৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ