তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বিএফডিসি পরিদর্শন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিএফডিসির বিভিন্ন কার্যক্রম ও বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা- ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও, এডিটিং ল্যাব উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান।

তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কেও তাকে অবহিত করেন এবং সাম্প্রতিক সময়ে গৃহীত বেশকিছু ইতিবাচক পদক্ষেপের কথা জানান।

উপদেষ্টা পরিদর্শন শেষে বিএফডিসির পরিকল্পনাসমূহ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।

তিনি চলমান অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপদেষ্টা অনলাইন সিডিউল ম্যানেজমেন্ট সিস্টেম অব বিএফডিসির উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৬   ২২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পুলিশের হাতে আটক
সদরপুরে ২০ নভেম্বর ওয়াজ মাহফিল, প্রধান বক্তা ভারতের ক্বারী ইয়াসিন আলী
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ