পোস্টাল ব্যালট নিয়ে ওঠা প্রশ্নের স্বচ্ছ সমাধান কমিশনকেই করতে হবে: আমির খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » পোস্টাল ব্যালট নিয়ে ওঠা প্রশ্নের স্বচ্ছ সমাধান কমিশনকেই করতে হবে: আমির খসরু
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



পোস্টাল ব্যালট নিয়ে ওঠা প্রশ্নের স্বচ্ছ সমাধান কমিশনকেই করতে হবে: আমির খসরু

পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, নির্বাচন কমিশনকেই তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘যারা ব্যালট পেপার ছাপিয়েছে, তারা এ বিষয়ে ভালো উত্তর দিতে পারবে। যাতে করে আগামীতে কোনো প্রশ্ন না ওঠে।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আয়োজনে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কেন ভাঁজের মধ্যে পড়ছে সেই প্রশ্ন তুলে আমির খসরু বলেন, ‘কেন এই জায়গায় পড়ল, এটার উত্তর ওনারা (কমিশন) দিতে পারবেন। আমি আশা করছি, শুধু উত্তর নয়, ওনারা এটার প্রতিকারও করবেন। যাতে করে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না আসে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ গত ২০ বছর ধরে ভোট দিতে পারেনি। তারা প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। আজ সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোট দেয়ার জন্য, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য।’

প্রার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ‘নিরাপত্তাহীনতার প্রশ্ন যদি এসেই থাকে, তবে এ দায়িত্ব সরকারকে নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা করব।’

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ চায়। নির্বাচিত সরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তারা তাদের এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত হতে চায়। এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচিত সরকার। নির্বাচন যত বেশি সুষ্ঠু হবে, জনগণের অধিকার তত বেশি নিশ্চিত করা সম্ভব হবে।’

এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাদের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৪   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ