পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে আজ (শনিবার) বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছেন সাবিনা খাতুনের দল। যদিও ম্যাচে বাংলাদেশ দুই দফায় পিছিয়ে পড়েছিল, ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

ম্যাচের প্রথমার্ধে ভুটান এক গোলে এগিয়ে যায়। সুমাইয়া মাতসুসিমার গোলে সমতা আনে বাংলাদেশ ৷ মধ্যমাঠ থেকে দূরপাল্লার শটে তিনি গোল করেন। ফলে প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে। সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে ভুটান। পিছিয়ে পড়লেও সাবিনারা লড়াই চালিয়ে গেছেন। অধিনায়ক সাবিনা নিজেই দ্বিতীয় গোল করে বাংলাদেশকে খেলায় ফেরান। পরে বাংলাদেশ সমতা আনে মাসুরা পারভীনের গোলে। ম্যাচের শেষ কয়েকটি মিনিট দুই দলই গোলের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় উভয় দলকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল। আর ভুটান তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে পাকিস্তানের সঙ্গে ড্র করে। আজ বাংলাদেশের বিপক্ষেও ড্র করল তারা। সাফ নারী ও পুরুষ ফুটসালে ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল দুই ম্যাচে এক পয়েন্ট আর নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০৮   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ