ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি: রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন,

রাষ্ট্রের ভালোর জন্য জুলাই যোদ্ধারা যে আত্মত্যাগ করেছেন তা নজিরবিহীন। আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় গেলে শহীদ ও আহত পরিবার পুনর্বাসিত হবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘কমিশনের নিরপেক্ষতার রঙ ফিকে হয়ে যাচ্ছে। নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যেন সুযোগ না থাকে সেটা দেখার প্রধান দায়িত্ব কমিশন ও সরকারের। জনগণ যেন যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য- মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন– বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫২   ১৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ