‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কাউকে ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না: উপদেষ্টা ফরিদা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে তাদের প্রতি আমাদের যে অঙ্গীকার তা থেকে আমরা ফিরতে পারবো না। শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করনের উদ্দেশ্যে সুধী সমাবেশে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকার স্বৈরাচারী সরকার ছিল না। তারা ছিল ফ্যাসিবাদী সরকার। তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে। তারা জাতির উপর ফ্যাসিবাদী হয়ে গিয়েছিল। তারা ১৫ বছরে মানুষকে খুন করেছে, গুম করেছে, কাউকে ঘরে থাকতে দেয়নি, কথা বলতে দেয়নি, তাদেরকে স্বৈরাচার বললে ভুল হবে।

ফরিদা আখতার আরো বলেন, ৭২ এর সংবিধান অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে। সেটি আর সংবিধান নেই। যার যখন প্রয়োজন হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে । তাই হ্যাঁ ভোটের মাধ্যমে আগামীতে সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো সরকারকে এককভাবে সংবিধান সংশোধনের সুযোগ দেয়া যাবে না এবং কাউকে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী হতে দেয়া যাবে না।

যে প্রার্থীরা সংসদে যাবেন এবং সংসদে গিয়ে সরকার গঠন করবেন এবং দেশের জন্য কাজ করবেন তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই।

জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য অফিসার সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ শুধী সমাবেশে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৯   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ