ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



ফের মা হওয়ার গুঞ্জন, ‘রহস্যময় উত্তর’ বুবলীর!

প্রথম সন্তান জন্মের ৫ বছর পেরোতেই আবারও মা হওয়ার গুঞ্জন উঠেছে ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীর। শোবিজে যখন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ঠিক সে মুহূর্তেই সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় উত্তর দিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে উপস্থিত হন বুবলী। সেখানে বুবলীর পোশাক, হাঁটাচলার ধরনে তার বেবিবাম্প ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে।

অনুষ্ঠানে কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হন বুবলী। কথা প্রসঙ্গে উঠে আসে বুবলীর দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গ এবং ব্যক্তিগত একাধিক বিষয়।

এ বিষয়ে মন্তব্য করা কৌশলে এড়িয়ে যান নায়িকা। রহস্যময় উত্তর দিয়ে বুবলী বলেন,

ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে সবারই অনেক আগ্রহ থাকে। আমি বিষয়টা সম্মান করি। কারণ সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেন। কিন্তু আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তিগত বিষয়ে আলোচনা হবে। আজকে যেহেতু একটা সুন্দরী প্রতিযোগিতা প্রোগ্রামে এসেছি তাই এ আলোচনাটা থাক।

ভুল তথ্যের নিউজ প্রসঙ্গে বুবলি বলেন,

আমি একাধিক নিউজ দেখেছি যে আমার বক্তব্য না নিয়েই বলা হচ্ছে বুবলি বলেছে। এটা ঠিক নয়। অনেকে বলেন, ফোনে আমাদের পাওয়া যায় না। আসলে আমরা শুটিংয়ে থাকলে ফোনকল ধরতে পারি না। তখন আমরা একটা অন্তত মেসেজ আশা করি। যদি মেসেজের উত্তর না দেয়া হয় তার মানে এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাইছি না আপাতত। অথচ আমার সঙ্গে কথা না বলেই আমর বক্তব্য বলা হয়, এটা আসলে দুঃখজনক।

গত বছরের শেষের দিকে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে শবনম বুবলী ও তার ছেলে বীর আমেরিকায় লম্বা ছুটি কাটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে বুবলির অন্তঃসত্ত্বার খবর। এ বিষয়ে এখন পর্যন্ত বুবলি কিংবা শাকিব খান কোনো অফিশিয়াল মন্তব্য না করায় তারকা জুটিকে নিয়ে রহস্য বাড়ছে শোবিজ অঙ্গনে।

বাংলাদেশ সময়: ১৬:২১:৩২   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান
বোয়ালমারীতে উপ সহকারী কর্মকর্তা ভূমি (তহশিলদার) ইমরান হোসেনের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ