গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট প্রচারণার জন্য প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় যাচ্ছেন। গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

ফাওজুল কবির খান বলেন, ‘আগামী ২২ জানুয়ারির পর প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে।’

এ সময় গণভোট কেন এবং কি কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করে সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

এ সময় গণভোট প্রচারণায় আরও উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১৪   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
বাবুরচর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমীর কুমারের রাজকীয় বিদায় সংবর্ধনা
আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
‘প্রেম খুঁজে পেতে এখন আরো বিভ্রান্ত হতে হয়’, বললেন ঐশ্বর্য
দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে : পানিসম্পদমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ
নাটোরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ