মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

প্রথম পাতা » খুলনা » মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬



মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ খুলনার বাগমারায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটকরা হলেন: বাগমারার চেয়ারম্যান বাড়ি এলাকার শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।

কোস্ট গার্ড বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়িসংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে আটক করা হয়।

পরবর্তীতে আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঁঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়াসংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হবে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০০   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ