‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুতের ব্যাপক কার্যক্রম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুতের ব্যাপক কার্যক্রম
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুতের ব্যাপক কার্যক্রম

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করাতে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি ব্যাপক প্রচার কার্যক্রম হাতে নিয়েছে।

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের অনুষ্ঠিত সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে-বোর্ডের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেয়া। লিফলেট পৌঁছে দেবার সময় গ্রাহকের কাছে হ্যাঁ ভোট দেওয়ার যৌক্তিকতা তুলে ধরা। ১৮ লাখ প্রিপেইড গ্রাহকদের নিয়ে অঞ্চল ভিত্তিক বৈঠক। প্রত্যন্ত পল্লীর জনসাধারণের মাঝে ‘হ্যাঁ’তে কেন ভোটের উপকারিতা জানাতে মাইকিং। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেইসবুক পেইজে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা। দেশব্যাপী আরইবি ভবনসমূহে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন।

সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের মানুষ রক্তের অক্ষর দিয়ে লিখেছে তারা আর ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না, তারা একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ চায়, যেখানে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে। আর এটা চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম প্রমুখ উপস্থিত ছিলেন এবং জুমে আরইবির মাঠ পর্যায়ের ৪১৭ জন জিম-ডিজিএম যুক্ত হন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৪০   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা কর্মশালা: ১৫ প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ
চিত্রশিল্পী নূর মোহাম্মদের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ
মহাকাশে ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
আগুনে পুড়ে ছাই ৪টি ষাঁড়, সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির সর্বস্বান্ত
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ