ট্র্যাডিশনাল লুকে নজর কাড়লেন জয়া আহসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্র্যাডিশনাল লুকে নজর কাড়লেন জয়া আহসান
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



ট্র্যাডিশনাল লুকে নজর কাড়লেন জয়া আহসান

জয়া আহসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে। টালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। রয়েছে বলিউডের তারকাদের সঙ্গে ওঠাবসা। তবে এই জনপ্রিয় তারকা থাকতে পছন্দ করেন মাটির সঙ্গে। সময় পেলে ছুটে যান প্রকৃতির কাছে। এবার তাকে দেখা গেল ব্যতিক্রমী লুকে।

সম্প্রতি জয়া আহসান তার সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর তার এই ব্যতিক্রমী লুক মুহূর্তেই সাড়া ফেলে ভক্তদের মাঝে।
ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন এক লুকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী হয়ে ওঠেন জয়া। সঙ্গে তার পরনের ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি জয়ার আভিজাত্যকে আরও ফুটিয়ে তুলেছে। সাধারণত জয়ার এমন লুক নিয়েই আলোচনা।

পুরাতন কোনো বাড়ি বা স্থাপত্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে নানা ভঙ্গিতে পোজ দেন জয়া। আর তা প্রকাশ হতেই নানা মন্তব্যের জোয়ারে ভাসিয়েছেন তার ভক্তরা। তাদের মতে, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো এক রয়ে গেছে। তবে কেউ কেউ উল্লেখ করেছেন- এই ছবিতে বয়সের ছাপও খানিকতা স্পষ্ট হচ্ছে জয়ার।

জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে।

গত বছরটি জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর ছিল। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিগুলো মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৪৮   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মাদক কারবারিকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ফরিদপুরে তিনদিনব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতিতে নগরকান্দায় কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুরে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
তরুণদেরকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে : ভূমিমন্ত্রী
হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ